© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

শেয়ার করুন:
হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এনসিপির মুখপাত্র হেফাজতের আমীরের কাছে দোয়া প্রার্থনা করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘হেফাজতের আমীর হুজুরের কাছে আমরা দোয়ার জন্য এসেছি। আমরা দোয়ার দরখাস্ত করেছি, তিনি আমাদের জন্য দোয়া করেছেন।’

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টিকে একটি সুসংগঠিত রাজনৈতিক দলে রূপ দিতে ইতোমধ্যে কাজ চলছে। নির্বাচনের পর বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এনসিপিতে যুক্ত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসএন 

মন্তব্য করুন