© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধে নামলে গুলি খাওয়ার ভয় করলে চলবে না: নাহিদ রানা

শেয়ার করুন:
যুদ্ধে নামলে গুলি খাওয়ার ভয় করলে চলবে না: নাহিদ রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে বল হাতে দুর্দান্ত করেছে টাইগাররা। বিশেষ করে নাহিদ রানা, একাই নিয়েছেন ৫ উইকেট। পরে দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে। সেখানে জানিয়েছেন ইনজুরির প্রশ্নের উত্তর।

এর আগেও অবশ্য একই উত্তর দিয়েছিলেন নাহিদ। আজ আবারও বললেন, ‘ইনজুরি কখনো বলে আসে না। আর আপনি যদি যুদ্ধে নামেন, তবে গুলি খাওয়ার ভয় করলে চলবে না। তেমনই ক্রিকেট খেললে চোট আসবে বা চোটে পড়বেন, এটা স্বাভাবিক।’



‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে, আমি আমার ফিটনেস নিয়ে যে কাজগুলো করি। সেগুলো আমি আমার অনুশীলনের বাইরে কিংবা যখন অনুশীলন চলে তখন ফিটনেস ট্রেনারের সাথে কাজ করি এবং তাদের সাথে কথা বলি যে, কীভাবে নিজের ফিটনেস বাড়ানো যায় বা আরও উন্নত করা যায়। যাতে খেলার সময় আমি মাঠের মধ্যে অনুভব করি যে আমি বল করছি কিন্তু কখনো ক্লান্ত হচ্ছি না।’

এদিন ব্যাটিংয়ের সময় চোট পান নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে নাহিদ বলেন, ‘শান্ত ভাই আজ অনেকক্ষণ ফিল্ডিং করেছেন এবং অনেকক্ষণ ব্যাটিংও করেছেন। আজ মাঠে অনেক গরম ছিল, তাই গরমে উনার পেশিতে টান লেগেছিল। কোনো ইনজুরি নয়, এখন আলহামদুলিল্লাহ্ ঠিক আছেন।’

আইকে/টিএ

মন্তব্য করুন