© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐশ্বরিয়া-অভিষেকের ঝগড়া হলে কে আগে ‘সরি’ বলেন?

শেয়ার করুন:
ঐশ্বরিয়া-অভিষেকের ঝগড়া হলে কে আগে ‘সরি’ বলেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় জুটি ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের আজ ১৯তম বিবাহবার্ষিকী। ২০০৭ সালের ২০ এপ্রিল এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। দীর্ঘ এই পথচলায় এই দম্পতি আরধ্য বচ্চনের বাবা-মা হয়েছেন এবং একাধিক সফল চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন।

বিশেষ এই দিনে তাদের দাম্পত্য জীবনের একটি মজার ও অপ্রকাশিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে চর্চায় এসেছে। ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে ঐশ্বরিয়া তাদের সাংসারিক খুঁটিনাটি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।



ওই শো-তে সঞ্চালক কপিল শর্মা জানতে চেয়েছিলেন তাদের মধ্যে ঝগড়া হয় কিনা? ঐশ্বরিয়া অকপটে স্বীকার করে বরেন, অন্য সব দম্পতির মতো তাদেরও টুকটাক মতবিরোধ হয়। তবে ঝগড়া মেটানোর বিষয়ে একটি চমকপ্রদ তথ্য দেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত নভজ্যোত সিং সিধু ধারণা করেছিলেন, সম্ভবত ঝগড়া হলে অভিষেকই প্রথমে ক্ষমা চান।

সিধুর এই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ঐশ্বরিয়া হাসিমুখে জানান, সাধারণত তিনিই প্রথম ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলেন। তিনি বলেন, আমিই আগে বলি, দ্রুত বলে দিয়ে ঝামেলা শেষ করে দেই। ঐশ্বরিয়ার এই কথা শুনে বেশ অবাক হয়েছিলেন কপিল শর্মা।

উত্তরে রসিকতা করে কপিল বলেছিলেন, আপনি আগে ক্ষমা চান? এত সুন্দর একজন স্ত্রী হয়েও আপনি সরি বলেন? এ তো রীতিমতো খোদার গজব!

২০০০ সালের শুরুতে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রথম দেখা হয়েছিল। এরপর 'গুরু', 'ধুম ২', 'রাবণ' এবং 'উমরাও জান'-এর মতো বেশ কিছু সিনেমায় তারা জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন।

এসএ/এসএন

মন্তব্য করুন