জামায়াত জোট থেকে মনোনয়ন পেলেন জাগপার চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
০১:৩৩ এএম | ২১ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন ও এনসিপির দুজন রয়েছেন। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা থেকে মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান তাসমিয়া প্রধান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১-দলীয় ঐক্য। সেই হিসাবে ১১ দলীয় ঐক্য ১৩টি নারী আসন পাচ্ছে। ৫০ নারী আসনের ৩৬টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি আজ সোমবারই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই ১১-দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আরআই/টিএ