© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাফল্যের ঝুলিতে হাজার কোটির ছবি, তবুও প্যানিক অ্যাটাকের ভয় অভিনেত্রীর

শেয়ার করুন:
সাফল্যের ঝুলিতে হাজার কোটির ছবি, তবুও প্যানিক অ্যাটাকের ভয় অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
বলিউডে সাফল্যের ঝলক থাকলেও তার আড়ালে লুকিয়ে থাকে অনিশ্চয়তা আর মানসিক চাপ সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করে সেই বাস্তবতাই তুলে ধরলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে আত্মবিশ্বাসই ছিল তার ভরসা, তবে সাফল্যের মধ্যেও তাঁকে ভুগতে হয়েছে উদ্বেগ আর আতঙ্কের সমস্যায়।

২০১৬ সালে দঙ্গল ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন সান্য। আমির খান অভিনীত এই ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায়, দুই হাজার কোটিরও বেশি ব্যবসা করে নজির গড়ে। প্রথম ছবিতেই এমন সাফল্য অনেকের কাছে স্বপ্নের মতো হলেও, সান্যের ক্ষেত্রে সেই সাফল্যের সঙ্গেই জুড়ে গিয়েছিল অন্য এক লড়াই।



অভিনেত্রীর কথায়, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি সব সময়ই ভাবতেন, কাউকে ‘না’ বললে হয়তো ভবিষ্যতে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। অন্যকে সন্তুষ্ট রাখার এই চাপই ধীরে ধীরে তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে।

তিনি জানান, এমন সময়ও এসেছে যখন হঠাৎ করেই আতঙ্কজনিত সমস্যা দেখা দিত। সব সময় একটা অজানা ভয় কাজ করত যদি কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়! এমনকি কখনও না বলতে পারলেও পরে দীর্ঘ সময় ধরে অপরাধবোধে ভুগতে হত তাকে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শিখেছেন সান্য। এখন তিনি নিজের সীমা বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, প্রয়োজন হলে ‘না’ বলতেও দ্বিধা করেন না। তার মতে, এই পরিবর্তনই তাকে মানসিকভাবে অনেক বেশি স্বস্তি দিয়েছে।

দীর্ঘ প্রায় এক দশকের অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। রোম্যান্টিক থেকে কমেডি সব ধরনের ভূমিকাতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবু সাফল্যের পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব যে কতটা, সেই বার্তাই যেন আবারও সামনে আনলেন সানিয়া মালহোত্রা।

পিআর/টিকে

মন্তব্য করুন