© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ এপ্রিলেই চমক, সুখবর আনছে আফরান নিশোর 'দম'

শেয়ার করুন:
২৪ এপ্রিলেই চমক, সুখবর আনছে আফরান নিশোর 'দম'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে এসভিএফ আলফা আই ও চরকি।

ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে সাফল্যের পর ছবিটি মুক্তি পেয়েছে বিভিন্ন দেশে। সেখানেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। গড়েছে আয়ের অনেক রেকর্ড।

প্রথমে পাইরেসি এড়াতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা বিবেচনায় নিয়েই এবার বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসভিএফ আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। ইতোমধ্যেই নতুন পোস্টার তৈরি ও প্রেক্ষাগৃহে পাঠানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।’

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ মধুমিতা, শ্যামলী, সেনা অডিটোরিয়াম, শাপলা, ছায়াবাণী, রূপকথা, অভিরুচি, বর্ষা, নন্দিতা, মণিহারে তারকাবহুল এ সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশোর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নিশো বলেন, ‘‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি সাহস ও সংগ্রামের গল্প। দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করছে।’



দেশের বাইরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। উত্তর আমেরিকায় এক সপ্তাহেই হলের সংখ্যা ৭ থেকে বেড়ে ৫০-এ পৌঁছেছে, যা সিনেমাটির জনপ্রিয়তারই প্রমাণ।

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইন নিয়ে নির্মিত এই সিনেমার গল্প ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

পিআর/টিকে

মন্তব্য করুন