© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি, তাঁরা পার্লামেন্টে ঠিক সেইরকম ভূমিকা রাখতে পারবে।’

ত্রয়োদশ সংসদে আসতে পেরে সবাই ধন্য মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব।’ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেলিমা রহমান।

এসএস/টিকে

মন্তব্য করুন