© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইচএসসি পরীক্ষার রুটিন এই সপ্তাহেই তৈরি হবে : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার রুটিন এই সপ্তাহেই তৈরি হবে : শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
এইচএসসি ও সমমনা পরীক্ষার রুটিন চলতি সপ্তাহেই তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত সরকারের সময় থেকে সবকিছু শিডিউল সেট, কোয়েশ্চেন মনিটরিং সবকিছু হয়েছিল। সেজন্য এটাকে আমি টাচ করিনি। তবে এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে পরীক্ষাটা খানিকটা পিছিয়ে এবং তাদের রুটিনটাও তাদের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। তবে সেই জায়গাটিতে সময়সূচি নিয়ে কেউ কোনো আপত্তি করেনি। আমরা হয়তোবা রুটিনটা দেওয়ার পরে আরেকবার আলোচনা করতে পারি। রুটিন এই সপ্তাহে তৈরি হবে।

জেএসসি ও পিএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পিএসসি-জেএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেকহোল্ডাররা-অংশীজনরা চায়নি বলেই লাস্ট গভমেন্ট বন্ধ করেছিলেন। যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড। অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করব বলে আমি আশা করি না। কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। আমাদের সময় আমরা দেখেছি, আমরা আনন্দও করেছি ভয়ও পেয়েছি। এই জায়গাতে আপাতত থাকুক।

শিক্ষা কারিকুলম বিষয়ে তিনি বলেন, বিশেষজ্ঞদেরকে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি। আজকেও সেই সুপারভিশন এখন থেকে আমার ননস্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব। সামনের কয়েকটা দিন দেখি কি করা যায়। করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

কেএন/এসএন

মন্তব্য করুন