চাঁপাইনবাবগঞ্জে নগদ অর্থ ও হেরোইনসহ আটক ২
ছবি: সংগৃহীত
০৯:৫৩ এএম | ২২ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও নগদ ৮ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আটকরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু(৪২), মোসা. আমেনা খাতুন (২৭)। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৫৮ গ্রাম হেরোইন এবং ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএস/এসএন