প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসান হচ্ছে ইরানের: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১১:১৪ এএম | ২২ এপ্রিল, ২০২৬
ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’ এবং দেশটি ‘নগদ অর্থের জন্য হাহাকার করছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার ট্রুথ স্যোশালে এমন দাবি করেন ট্রাম্প। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’-এ ধারাবাহিক পোস্ট অব্যাহত রেখেছেন, যেখানে তিনি দাবি করেছেন, ইরান মারাত্মক আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে।
তিনি লিখেছেন, ‘ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে চায় এবং নগদ অর্থের জন্য হাহাকার করছে! প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসান হচ্ছে তাদের।’ তিনি আরও অভিযোগ করেন যে, ইরানের সেনাবাহিনী ও পুলিশ অভিযোগ করছে যে তারা বেতন পাচ্ছেন না।
ট্রাম্প বিপুল দৈনিক ক্ষতির কথা উল্লেখ করে আরও ঘোষণা করেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ইরানি শাসনের পতনের সম্ভাবনা ০.৯ শতাংশে এ দাঁড়িয়েছে, যা গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে। ইসলামাবাদে ইরানের সাথে চুক্তি করতে দ্বিতীয় দফার আলোচনায় বসার আগে ট্রাম্প এমন কথা জানালেন।
তবে দ্বিতীয় দফার আলোচনা এখনও চূড়ান্ত না হওয়ায় ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ইরানকে আলোচনায় আসতে সময় দেয়ার জন্যই এই মেয়াদ বাড়ানো বলে জানানো হয়।
সূত্র: ডন
আরআই/এসএন