এবার এশিয়ার বাজারে কমল তেলের দাম
ছবি: সংগৃহীত
১১:৪৫ এএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় স্থবির হয়ে আছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার সকালে এশিয়ার বাজারে কিছুটা কমেছে তেলের দাম।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেবেন। তিনি আরো বলেন, তেহরান একটি ‘সমন্বিত প্রস্তাব’ পেশ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে।
আজ দিনের শুরুতে দাম বাড়লেও পরে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২০ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৮৯ দশমিক ২১ ডলারে দাঁড়ায়।
গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এবং তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলার হুমকি দেয়ার পর থেকে জ্বালানি বাজার অস্থিতিশীল রয়েছে।
সূত্র: বিবিসি
আরআই/এসএন