© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালির কাছে কন্টেইনার জাহাজে ইরানের হামলা

শেয়ার করুন:
হরমুজ প্রণালির কাছে কন্টেইনার জাহাজে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের সামুদ্রিক যান চলাচল সংস্থা (ইউকে এমটিও) জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) ভোরে হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ ইরানের একটি গানশিপের হামলার শিকার হয়েছে।

সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একটি গানবোট জাহাজটির কাছে আসে এবং কোনো রেডিও সতর্কতা না দিয়েই জাহাজটির ওপর গুলি চালায়। এতে জাহাজের ব্রিজের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে জাহাজের নাবিকদল নিরাপদ আছেন বলে জানা গেছে এবং কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রতিবেদনে জাহাজটির পতাকাবাহী রাষ্ট্র বা বর্তমান অবস্থান সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে ঘটে যাওয়া একাধিক ঘটনার পর এই সর্বশেষ হামলাটি হলো। এর আগে গত শনিবার নয়াদিল্লি জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজেও গুলি চালানো হয়েছে।

সূত্র: সিএনএন
এসএস/এসএন

মন্তব্য করুন