© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তথ্য হালনাগাদের নির্দেশ মাউশির

শেয়ার করুন:
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তথ্য হালনাগাদের নির্দেশ মাউশির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৩ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ বা পারসোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি অধিদপ্তরের এইচআরএম ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী পিডিএসের নতুন ভার্সনে আধুনিক কিছু ফিচার সংযোজন করা হয়েছে। গত ১৫ এপ্রিল এটি টেস্ট সার্ভার থেকে মূল লাইভ সার্ভারে স্থানান্তর করা হয়েছে। এই নতুন সিস্টেমে কর্মকর্তাদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে এবং আধুনিকায়ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত সব কর্মকর্তাকে নির্ধারিত লিঙ্কে (https://apps.emis.gov.bd) প্রবেশ করে দ্রুততম সময়ের মধ্যে তাদের তথ্য হালনাগাদ করতে হবে। বিশেষ করে কর্মকর্তাদের সাম্প্রতিক তোলা ছবি যুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

আরআই/ এসএন

মন্তব্য করুন