ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত
০১:০৩ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
কেএন/এসএন