© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

শেয়ার করুন:
অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন অভিনেতা প্রকাশ রাজ। একটি আলোচনা সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে আপত্তি জানান এক আইনজীবী। এবার সেই ইস্যুতে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ অভিযোগ করেছেন, প্রকাশ রাজের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।

তাঁর দাবি, অভিনেতা ‘রামায়ণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং হিন্দুদের বিশ্বাসকে অসম্মান করেছেন।

এ ঘটনায় অবিলম্বে প্রকাশ রাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভানু প্রকাশ। একই সঙ্গে অভিনেতার বক্তব্যকে যারা সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজেপি নেতার অভিযোগ, ‘রামায়ণ’ নিয়ে এমন মন্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কী বলেছিলেন প্রকাশ রাজ?
গত জানুয়ারিতে কেরালা সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রকাশ রাজ। সেখানে তিনি শিশুদের একটি নাটকের প্রসঙ্গ তুলে ধরেন।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, সেই নাটকে দেখানো হয়েছিল—রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন সেখানে আসেন শূর্পণখা ও রাবণ।



প্রকাশ রাজ জানান, নাটকে শূর্পণখা রেগে গেলেও রাবণ নাকি বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও।’ পরে রাম জানান, তাঁরা ফল খেয়েছেন, তাই মূল্য পরিশোধ করবেন। তখন শূর্পণখা নাকি ২০০০ ডলার ও জিএসটি দাবি করেন। এত টাকা না থাকায় শেষ পর্যন্ত রাবণ তাঁদের বীজ বপন করে গাছ লাগিয়ে যেতে বলেন।

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক।

তবে নতুন করে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি প্রকাশ রাজ।

এসএন

মন্তব্য করুন