হরমুজে দু'টি জাহাজকে আটকের দাবি আইআরজিসির
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই প্রণালিতে তিনটি জাহাজে হামলা চালানোর পর দুটিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে যাচাই-বাছাই এর জন্য।
বুধবার ( ২২ এপ্রিল ) বিবিসি এর প্রতিবেদন জানা যায়, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা বর্তমানে ইরান উপকূলের কাছে আটকা পড়ে আছে। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোন্ডাস’ নামের দুটি জাহাজকে আইআরজিসি’র নৌবাহিনী সরাসরি জব্দ করে ইরানি উপকূলের দিকে নিয়ে গেছে যাচাই-বাছাই এর জন্য।
আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া চলাচল এবং নৌ-চালনা পদ্ধতিতে কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের এই পদক্ষেপ। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে বিশৃঙ্খলা এবং নিরাপত্তার ব্যাঘাত ঘটানো ইরানের জন্য একটি ‘রেড লাইন’।
এবি/টিএ
এবি/টিএ