রাজধানীতে সমাবেশের ডাক জামায়াতের
ছবি: সংগৃহীত
০৯:০৩ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী শনিবার (২৫ এপ্রিল) সকালে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা শীর্ষক ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
এসকে/টিএ