© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

শেয়ার করুন:
অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ১ হাজার ৫০০ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) আশঙ্কা তারা মারা গেছেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম। এসময় আনুমানিক ৩,৪০,০০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি।

আইওএম আরো জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে।

তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এমআর/টিকে  

মন্তব্য করুন