© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার শাহরুখ-পুত্র আরিয়ানের অচেনা রূপ প্রকাশ্যে!

শেয়ার করুন:
এবার শাহরুখ-পুত্র আরিয়ানের অচেনা রূপ প্রকাশ্যে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
সব সময় গম্ভীর মুখে ক্যামেরার সামনে দেখা যায় তাকে। তাই অনেকেই মনে করেন, তিনি নাকি হাসতে জানেন না। কিন্তু সেই ধারণা এক মুহূর্তেই ভেঙে দিল এক ভাইরাল ভিডিও। বলিউড বাদশা শাহরুখ খান-এর পুত্র আরিয়ান খান এবার ধরা দিলেন একেবারে অন্য রূপে হাসিখুশি, দুষ্টুমিতে ভরা।

সম্প্রতি এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরিয়ান। সেখানেই প্রচলিত ‘জুতো চুরি’র খেলায় মেতে ওঠেন তিনি। আর সেই খেলার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চর্চা। সাধারণ মজার খেলা যে মুহূর্তে ছোটখাটো ‘যুদ্ধ’-এ পরিণত হল, সেই দৃশ্যই এখন সবার নজরে।



ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে জুতো নিয়ে ছুটছেন আরিয়ান। বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে চলছে টানাটানি, হাসি-ঠাট্টা আর চিৎকারে জমে উঠেছে আসর। একদিকে জুতো বাঁচানোর চেষ্টা, অন্যদিকে তা ছিনিয়ে নেওয়ার মরিয়া প্রয়াস সব মিলিয়ে বিয়ের মণ্ডপ যেন মুহূর্তে উৎসবের ময়দানে বদলে যায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে প্রকাশ করে অনুষ্ঠান আয়োজক সংস্থা, আর সেখান থেকেই ভাইরাল হয়ে যায় মুহূর্তটি।

এই ভিডিও দেখেই যেন নতুন করে আরিয়ানকে চিনছেন অনুরাগীরা। এতদিন যাকে শুধু গম্ভীর ভাবেই দেখা গিয়েছে, সেই তিনিই বন্ধুদের মাঝে কতটা প্রাণবন্ত তা স্পষ্ট হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। অনেকেই বলছেন, বাবার মতোই রসিক আর প্রাণখোলা স্বভাব রয়েছে তাঁর মধ্যেও।

উল্লেখযোগ্য বিষয়, অভিনয়ের পথ না বেছে নিয়ে পরিচালনার জগতেই নিজের পরিচয় গড়ছেন আরিয়ান খান। তাঁর নির্মিত প্রথম ধারাবাহিক ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তবে এই মুহূর্তে তাঁর ব্যক্তিত্বের অন্য এক দিকই যেন বেশি করে আকর্ষণ করছে দর্শকদের।

সব মিলিয়ে, এক টুকরো বিয়ের আনন্দঘন মুহূর্তই বদলে দিল দীর্ঘদিনের ধারণা। আরিয়ান খান যে শুধুই গম্ভীর নন, বরং হাসি-আনন্দে ভরা এক তরুণ এই ভিডিওই তার প্রমাণ হয়ে উঠল।

পিআর/টিএ

মন্তব্য করুন