© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমুদ্রে ঘনিষ্ঠ মুহূর্তে কিম কার্দাশিয়ান, প্রেমে মজলেন কিংবদন্তি ক্রীড়াবিদ

শেয়ার করুন:
সমুদ্রে ঘনিষ্ঠ মুহূর্তে কিম কার্দাশিয়ান, প্রেমে মজলেন কিংবদন্তি ক্রীড়াবিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
কিম কার্দাশিয়ানের প্রেমে হাবুডুবু লুইস হ্যামিলটন। আক্ষরিক অর্থেই 'হাবুডুবু' অবস্থা। কারণ এবার একসঙ্গে জলকেলি করতেও দেখা গেল দু'জনকে। প্রেমে এতটাই বুঁদ যে চারদিকে কী হচ্ছে যেন খেয়ালই নেই। এমনকী জলের মধ্যে কিমকে ঠোঁটঠাসা চুমুতে ডুবে রইলেন ফর্মুলা ওয়ান তারকা।

সোশাল মিডিয়ায় আগুন ঝরাতে সিদ্ধহস্ত কিম। নিজের ব্যবসাও আছে। ফর্মুলা ওয়ানের সঙ্গে পরিচিত, তাঁরা জানেন হ্যামিলটনের গুরুত্ব কতটা। তাঁর ক্রীড়াজগতে কিংবদন্তি হ্যামিলটন। দু'জনেই ব্যস্ত। নিজেদের জন্য সময় পাওয়াই কঠিন। আর সেই সময়টা পেলে কীভাবে কাটাতে হয়, সেটা ভালোমতোই জানেন দু'জনে।


আপাতত তাঁদের ঠিকানা আমেরিকার ক্যালিফোর্নিয়ার মালিবু সমুদ্রসৈকত। দু'জনের পোশাকেই কালো স্নানপোশাক। হাসি, খুনসুটি, হাত ধরাধরি সৈকতে হেঁটে বেড়ানো- একে-অপরকে ছাড়া যেন সময়ই কাটছে না যুগলের। কালো বিকিনি পরা কিমকে কিছুতেই চোখের আড়াল করতে চাইছিলেন না হ্যামিলটন।


শুধু রোম্যান্স নয়, একটু অ্যাডভেঞ্চার না থাকলে হয়? সৈকতে সময় কাটানোর পর সমুদ্রে সার্ফিংয়ে নামলেন দু'জনে। আর কিছুক্ষণ পর সমুদ্রের জলে ঠোঁটে ঠোঁট রেখে বুঁদ হয়ে রইলেন। ফেব্রুয়ারিতে কিম-হ্যামিলটনের সম্পর্কে সিলমোহর পড়ে। এবারই প্রথম দু'জনকে এত ঘনিষ্ঠ হতে দেখা গেল।


দিন কয়েক আগে তাঁদেরকে ক্যালিফোর্নিয়ার কোয়াচেলা উৎসবে দেখা যায়। সেখানে জাস্টিন বিবারের অনুষ্ঠানে একসঙ্গে কোমরও দোলান দু'জন। আর এই সফরটার জন্য কিম প্রায় ১১ হাজার মাইল পাড়ি দেন। তাও শুধুমাত্র হ্যামিলটনের সঙ্গে ২৪ ঘণ্টা কাটানোর জন্য। সেই সফরের এক মুহূর্তও নষ্ট করেননি দু'জন।


দু'জনেই নিজেদের জগতে ব্যস্ত। একে-অপরের জন্য সময় পাওয়া মুশকিল। তবু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিম-হ্যামিলটনের প্রতিশ্রুতির অন্ত নেই। এর সঙ্গে কিমের সন্তান আছে। তাদেরও দেখভাল করতে হয়। পাশাপাশি আমেরিকাতে একটি ফোটোশুটও ছিল জনপ্রিয় মডেলের।




কিমের শরীরী মাদকতায় বুঁদ থাকেন অনুরাগীরা। জীবনে বিতর্ক যেমন আছে, প্রেমিকও কম নেই। ফেব্রুয়ারি মাসে প্রেমের শহরে প্যারিসে দু'জনের সম্পরেরকে সিলমোহর পড়ে। অক্সফোর্ডশায়ারের বিলাসবহুল প্রাসাদ এস্তেলে ম্যানরে সপ্তাহের শেষটা একসঙ্গে কাটান দু'জনে। 'কাপল ম্যাসাজ'ও নেন তাঁরা। এই প্রাসাদে থাকার জন্য প্রতি রাতের খরচ ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা।


একাধিক সম্পর্কে জড়িয়েছেন কিম। তাঁর প্রথম স্বামী মন থমাস। দ্বিতীয় স্বামী আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিজ। আর তৃতীয় স্বামী র‌্যাপার কানিয়ে ওয়েস্ট। ২০২২ সালে কানিয়ে-কিমের বিচ্ছেদ হয়। চার সন্তান রয়েছে তাঁদের। এর পর কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়ান কিম।

২০০৭ সালে গায়ক রে জে-র সঙ্গে কিমের যৌন ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিওটি ২০০৩ সালের, যখন কিম রে জে-র বোন ব্র্যান্ডির স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন। ভিডিওটি 'কিম কার্দাশিয়ান, সুপারস্টার' সিনেমা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য কিম ভিভিড এন্টারটেনমেন্টের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু পরে মোটা অর্থের বিনিময়ে বোঝাপড়া হয়ে যায় বলেই খবর।

কখনও লাল টুকটুকে লেহেঙ্গায় উপচে পড়া যৌবন, আবার কখনও গ্ল্যামারাস গোলাপি পোশাকে নজর কেড়েছেন কিম কার্দাশিয়ান। বিলাসবহুল গাড়ি ছেড়ে কিম কার্দাশিয়ানের মতো গ্লোবাল স্টারকে অটোরিকশায় ঘুরতে দেখে হতবাক মুম্বইয়ের প্রত্যক্ষদর্শীরা। কিমের সঙ্গী বোন খোলি কার্দাশিয়ান।

ইউটি/টিএ 

মন্তব্য করুন