© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ লেবাননে হামলায় আহত ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু

শেয়ার করুন:
দক্ষিণ লেবাননে হামলায় আহত ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননে গত শনিবারের হামলায় আহত ফরাসি এক শান্তিরক্ষী মারা গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই হামলায় ফ্লোরিয়ান মন্তোরিও নামের আরেক ফরাসি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হন। এতে ওই হামলায় নিহত ফরাসি শান্তিরক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

হামলাটি দক্ষিণ লেবাননের গান্দোরিয়েহ গ্রামে ঘটে বলে জানা গেছে। সেখানে দায়িত্ব পালনরত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইউনিফিলের প্রাথমিক তদন্তে হামলাটিকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় হিজবুল্লাহর দিকে অভিযোগের আঙুল উঠেছে।

ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননে অবস্থানরত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

টিজে/টিএ 

মন্তব্য করুন