বগুড়ায় ভেজাল দই বিক্রির দায়ে জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
বগুড়ার সারিয়াকান্দিতে লাইসেন্স ছাড়াই দই উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারিয়াকান্দি বাজারে অবস্থিত ‘সানি দই ঘর’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া এবং মিথ্যা তথ্য দিয়ে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা।
এসএস/এসএন