© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানহানির মামলার পর সুর বদলালেন তানিয়া

শেয়ার করুন:
মানহানির মামলার পর সুর বদলালেন তানিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
ভারতীয় বিনোদন জগতে নতুন করে আলোচনায় এসেছেন তানিয়া চট্টোপাধ্যায় ও যুজবেন্দ্র চাহাল। ‘কিউট’ মন্তব্য ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে শুরু হয়ে বিষয়টি গড়িয়েছে মানহানির মামলায়। ঘটনাটি এখন দুই পক্ষের বক্তব্যে নতুন মোড় নিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তানিয়া নিজের ইনস্টাগ্রাম ডিএম দেখাচ্ছেন, যেখানে চাহালের পক্ষ থেকে পুরোনো দুটি স্টোরির জবাবে ‘তুমি খুব মিষ্টি’ লেখা ছিল। ২০২৩ সালের সেই বার্তা সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। সে সময় চাহাল বিবাহিত ছিলেন, ফলে তাঁর ব্যক্তিগত আচরণ নিয়েও প্রশ্ন ওঠে।



এই পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন চাহাল। তবে মামলার পরই নিজের অবস্থান কিছুটা বদলেছেন তানিয়া। তাঁর দাবি, বিষয়টি অযথা বাড়িয়ে দেখা হচ্ছে এবং ‘কিউট’ বলা কোনো অপরাধ নয়, বরং এটি সাধারণ প্রশংসা হিসেবেই দেখা উচিত।

তানিয়া আরও বলেন, তিনি চাহালকে ব্যক্তিগতভাবে চেনেন না, এবং মাত্র দুটি বার্তার বেশি কোনো যোগাযোগও হয়নি। তাঁর মতে, তারকাদের মধ্যে এ ধরনের মন্তব্য খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু ঘটনাটি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে রূপ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে এই ইস্যু ঘিরে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ তানিয়ার অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ চাহালের সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন। সব মিলিয়ে ‘কিউট’ শব্দকে ঘিরেই তৈরি হয়েছে নতুন এক বিতর্ক, যা এখন আদালত পর্যন্ত পৌঁছে গেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন