© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: আরগচি

শেয়ার করুন:
আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: আরগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চ্যাং বিয়ং-হার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসন’।

ইরান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, আরাগচি চ্যাংকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের করা অপরাধের বিবরণ তুলে ধরেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানাতে দেশগুলোকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান আরাগচি।

পোস্টে আরাগচির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান তার নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে; এর পরিণতির দায় আগ্রাসনকারীদের।’

সূত্র: আলজাজিরা

আরআই/এসএন

মন্তব্য করুন