© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখকে নিয়ে আজমীর শরীফে কী ঘটেছিল? জানালেন দেহরক্ষী

শেয়ার করুন:
শাহরুখকে নিয়ে আজমীর শরীফে কী ঘটেছিল? জানালেন দেহরক্ষী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
বলিউড তারকাদের নিরাপত্তা ঘিরে দেহরক্ষীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। সেই বাস্তবতারই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সামনে এনেছেন জনপ্রিয় নিরাপত্তারক্ষী ইউসুফ ইব্রাহিম, যিনি দীর্ঘদিন খুব কাছ থেকে কাজ করেছেন শাহরুখ খান-এর সঙ্গে।

২০১১ সালে আইপিএল চলাকালীন বিরতি পেয়ে রাজস্থানের আজমীর শরীফে দরগা-তে যান শাহরুখ। তবে দিনটি ছিল শুক্রবার-জুমার নামাজের সময়, যখন এমনিতেই সেখানে হাজার হাজার মানুষের সমাগম থাকে। তার ওপর বলিউড সুপারস্টারকে এক নজর দেখার উন্মাদনায় ভিড় হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে।



ইউসুফ ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, দর্শনার্থীদের ধাক্কাধাক্কির মধ্যে প্রায় ঠেলে শাহরুখকে গাড়িতে তুলতে হয়। একসময় মনে হচ্ছিল, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভিড় সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জও করতে হয়।

তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ খান। ইউসুফ জানান, তিনি বুঝতে পারেন ভক্তদের আবেগ কতটা গভীর, তাই কখনও উত্তেজিত হননি। বরং শান্ত থেকেছেন এবং পরিস্থিতি সামাল দিতে সহযোগিতা করেছেন।

এই ঘটনা আবারও প্রমাণ করে, তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা যেমন সীমাহীন, তেমনি সেই ভালোবাসাই অনেক সময় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

কেএন/এসএন

মন্তব্য করুন