© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শব্দের রাজনীতির দোহাই দিয়ে আমাদের সন্তান-ভাইদের হত্যা করা হয়েছিল: ডা. মাহমুদা মিতু

শেয়ার করুন:
শব্দের রাজনীতির দোহাই দিয়ে আমাদের সন্তান-ভাইদের হত্যা করা হয়েছিল: ডা. মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬

আবারও শব্দের রাজনীতি শুরু হয়ে গেল। শব্দের রাজনীতি খুব সাধারণ জিনিস না। এই শব্দের দোহাই দিয়ে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছিল এই শব্দের রাজনীতি দিয়ে আমাদের সন্তানদের আমাদের ভাইদের গুম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।


যা বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আবারও শব্দের রাজনীতি শুরু হয়ে গেল। শব্দের রাজনীতি খুব সাধারণ জিনিস না। এই শব্দের দোহাই দিয়ে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছিল এই শব্দের রাজনীতি দিয়ে আমাদের সন্তানদের আমাদের ভাইদের গুম করা হয়েছিল। এই শব্দ দিয়েই মানুষকে চিহ্নিত করা হয়, আলাদা করা হয়, তারপর একসময় সেই শব্দই হয়ে ওঠে সহিংসতার নীরব অনুমতি।

১৭ বছরে যারা গুম হয়েছিল, যারা খুন হয়েছিল, তাদের মাথায়ও সেই শব্দের দাগ দিয়ে গুম খুন করা হয়েছিল। ‌‘মৌলবাদী’, ‘জঙ্গী’, ‘স্বাধীনতা বিরোধী’, ‘রাজাকার’এই শব্দগুলো ছিল মানুষ খুন করার আদর্শিক অস্ত্র। তখনো কথায় কথায় দেশের জনগনকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হতো ,ক্ষমতাকে প্রশ্ন করলে জামায়াত শিবির ট্যাগ দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে সাম্য ,মানবিক মর্যাদা ,সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে আদর্শিক অস্ত্রের ব্যবহার করা হচ্ছে।

একজন মা হিসেবে আমি এই শব্দের রাজনীতিকে ভয় পাই। কারণ আমি জানি, শব্দের শেষটা রক্তে গিয়ে থামে। আর রক্ত দেখতে ইচ্ছা করে না। সবচেয়ে কষ্টের বিষয়, এই ভাষা এখন শুধু রাস্তায় না পার্লামেন্টে, নেতৃত্বের বক্তব্যে, শিক্ষাঙ্গনের দেয়ালে জায়গা করে নিচ্ছে।

ফলে আমরা আসল বিষয়গুলো ভুলে যাচ্ছি আমাদের শিক্ষা কোথায় যাচ্ছে, আমাদের স্বাস্থ্যব্যবস্থা কেমন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী শিখছে। রাজনীতির ময়দানে ,শিক্ষাঙ্গনে আমরা এসব শব্দ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে উঠি যে আমাদের শিক্ষা ,পলিসি এসব নিয়ে ভাবার টাইম থাকে না। চেতনা প্রাইভেট কোম্পানি দেশের পলিসিতে কোনো অবদান রাখে না।

চট্টগ্রামের বক্তব্যেও বলেছিলাম ,গুপ্ত শব্দ শক্তিশালী হয়ে উঠবে ইন শা আল্লাহ ,তাই হচ্ছে। রাজাকার শব্দে হাসিনার পতন হয়েছে ,যে রাজনীতি শুরু করেছেন সেটাতে লাগাম না দিলে আজ হোক কাল হোক পতন হবেই সেটা রাজাকারের মতো গুপ্ত শব্দ দিয়েই শুরু হতে পারে। তবে আমি আশা করতে চাই আপনারা লাগাম টানবেন।

আমাকে মানুষ অনেক মিথ্যা ট্যাগ দেয় ,আমি চুপ থাকি কারণ আমি জানি মানুষের ওপর যখন মিথ্যা অপবাদ দেওয়া হয় স্বয়ং আল্লাহ সেই মানুষটার হয়ে কথা বলে, জবাব দেয়। আমার জন্য আমার রব কথা বলছেন, এর চেয়ে সম্মান আর কি হতে পারে?

এসএস/এসএন

মন্তব্য করুন