© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

শেয়ার করুন:
ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা- ডিসি ওয়ারী, ডিসি ট্রাফিক ওয়ারী, ডিসি লালবাগ, ডিসি ট্রাফিক লালবাগ, ওসি কোতোয়ালি, ওসি সূত্রাপুর, ওসি ওয়ারী ও ওসি গেন্ডারিয়া।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমআর/টিকে  

মন্তব্য করুন