© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-ওমান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকউপসাগরীয় সংঘাতের সমাধানে কূটনীতি অব্যাহত রাখার আহ্বান

শেয়ার করুন:
উপসাগরীয় সংঘাতের সমাধানে কূটনীতি অব্যাহত রাখার আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই বৈঠক ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ লাখেরও বেশি বাংলাদেশিকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে কৃতজ্ঞতা জানান। ওমানের মন্ত্রী দেশটির দৈনন্দিন জীবন ও অগ্রগতিতে বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। উভয় পক্ষ ওষুধ, খাদ্য ও কৃষি এবং বন্দর সরবরাহ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বৃহত্তর দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও ব্যাবসায়িক সহযোগিতা নিয়ে মতবিনিময় করে।

এবি/টিএ

মন্তব্য করুন