‘যুদ্ধবিরতির সুযোগে শক্তি বাড়িয়েছে ইরান’
ছবি: সংগৃহীত
০৪:৩৮ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সম্ভবত চলমান যুদ্ধবিরতির সময়ে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের কাজে ব্যবহার করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তির সম্ভাবনা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি চলাকালে ইরান হয়ত নিজেদের ‘রিলোড’ বা নতুন করে সমরাস্ত্রে সজ্জিত হওয়ার সুযোগ পেয়েছে। (সূত্র : আলজাজিরা)
ইউটি/টিএ