© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠী ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী।

পররাষ্ট্র দপ্তর আরো জানায়, তথ্য প্রদানকারীরা পুরস্কারের জন্য যোগ্য হতে পারেন। কেএসএস হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, এরা আদর্শগতভাবে আইআরজিসির সঙ্গে সংযুক্ত। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়াদের বিষয়ে ব্যবস্থা নিতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরআই/এসএন

মন্তব্য করুন