© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে, আশাবাদী শাহবাজ শরিফ

শেয়ার করুন:
ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে, আশাবাদী শাহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনার টেবিলে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।  খবর সামা টিভির। 

সূত্র জানায়, শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে চলমান কূটনৈতিক তৎপরতা মূল্যায়ন করা হয়। এতে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতা তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি এবং পররাষ্ট্র সচিব আমিনা বালোচ উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সংলাপের দ্বিতীয় ধাপ আয়োজনের প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়। সূত্র মতে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইসহাক দার, যার লক্ষ্য ছিল সংলাপের পরিবেশ তৈরি করা।

আলোচনায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ইরান ও যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আবার আলোচনায় বসবে।  তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান তার কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।

আরআই/এসএন

মন্তব্য করুন