কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া নির্ধারণ
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি এক জরুরি সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের এখন থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।
হঠাৎ ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মালিক সমিতি জানায়, তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি নেব না। তেলের দাম বৃদ্ধির কারণে সরকারি যে নির্দেশনা অনুযায়ী কুমিল্লা থেকে ঢাকা সড়কে আমরা প্রতি যাত্রী থেকে দশ টাকা ভাড়া বৃদ্ধি করেছি।
এসএস/এসএন