© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মে মাসের জ্বালানি চাহিদায় ৭৪.৬২ মিলিয়ন ব্যারেল তেল মজুত করলো দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন:
মে মাসের জ্বালানি চাহিদায় ৭৪.৬২ মিলিয়ন ব্যারেল তেল মজুত করলো দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আগামী মাসের জন্য ৭৪.৬২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এই পরিমাণ গত বছরের গড় মাসিক তেল আমদানির প্রায় ৮৭ শতাংশের সমান।

প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেছেন, দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্যের ওপর তেল আমদানির নির্ভরতা কমিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে মোট আমদানির ৬৯ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসত, এখন তা কমে ৫৬ শতাংশে নেমে এসেছে।

এসএস/এসএন

মন্তব্য করুন