© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র বিতর্কের মুখে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস

শেয়ার করুন:
তীব্র বিতর্কের মুখে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬

আইপিএলে তীব্র বিতর্কের মুখে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কনকাশন সাবস্টিটিউট নিয়মের অপব্যবহারের অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। প্রতিবেদন এনডিটিভির। 

ম্যাচ চলাকালে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার একটি ক্যাচ নিতে গিয়ে চোট পান। জাসপ্রিত বুমরাহর বলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার কার্তিক শর্মার ক্যাচটি নেন তিনি। ক্যাচ নেয়ার পর কাঁধে ব্যথা নিয়ে মাটিতে পড়ে যান স্যান্টনার এবং পরে তাকে মাঠ ছাড়তে হয়।



এরপর মুম্বাই ইন্ডিয়ানস আনুষ্ঠানিকভাবে তার বদলে শার্দুল ঠাকুরকে নামানোর আবেদন জানায়, যা ম্যাচ রেফারি অনুমোদন করেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় ব্যাপক বিতর্ক।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাবস্টিটিউট কেবল তখনই অনুমোদিত, যখন কোনো খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং তা মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়। কিন্তু স্যান্টনারের ক্ষেত্রে দৃশ্যত কাঁধে চোট দেখা গেলেও, তাকে ‘নিউরোলজিক্যাল উপসর্গে’র ভিত্তিতে বদলানো হয়। ম্যাচ চলাকালে তাকে ড্রেসিংরুমে বসে কাঁধে বরফ দিতে দেখা যায়, যা নিয়ে আরও প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় আরও একটি প্রশ্ন উঠেছে, শার্দুল ঠাকুর আদৌ স্যান্টনারের ‘লাইক-ফর-লাইক’ বিকল্প ছিলেন কিনা। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে এ বিষয়ে বলেন, ‘সে প্রথমে মাথা ও ঘাড়ে আঘাত পায়, পরে কাঁধেও সমস্যা হয়। স্ক্যানের পর সে মাথা ঘোরা অনুভব করছিল।

তাই আমরা কনকাশন সাবস্টিটিউট চেয়েছিলাম।’ তিনি আরও জানান, ‘এটি পুরোপুরি ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত। তারা শার্দুলকে অনুমতি দিয়েছেন। আশা করি চোট গুরুতর নয়।’

আরআই/এসএন

মন্তব্য করুন