© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

শেয়ার করুন:
ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনটি রিজিওনাল দেশে সফরে রয়েছেন। পাকিস্তান সফরের পর তার ওমান ও রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য আগামীকাল সকালে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

বৈঠকে জে. ডি. ভ্যান্সের অংশগ্রহণ না করার প্রসঙ্গে লেভিট বলেন, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে থেকেই পুরো আলোচনা প্রক্রিয়া বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন এবং যুক্ত থাকবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ন্যাশনাল সিকিউরিটি টিমও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে, বক্তব্যের শেষে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, প্রয়োজনে সবাই পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন