© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাঠে লুটিয়ে পড়ে নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকারের মৃত্যু

শেয়ার করুন:
মাঠে লুটিয়ে পড়ে নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকারের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
নাইজেরিয়ায় ফুটবল মাঠে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একটি প্রীতি ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো।

কাদুনায় শুক্রবার ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় পড়ে যান ৪০ বছর বয়সী এই ফুটবলার। মাঠে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত নিকটবর্তী হাসপাতাল নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এনেরামোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।



২০০৯ থেকে ২০১১ পর্যন্ত নাইজেরিয়ার হয়ে ১০ ম্যাচ খেলা এনেরামো ক্লাব ক্যারিয়ারে খেলেছেন তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ক্লাব বেসিকতাস।

জাতীয় দলের হয়ে এনেরামোর ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে। ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে গোল করেন তিনি। নাইজেরিয়ার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ফল।

যদিও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই আসরের জন্য এনেরামোকে দলে নেওয়া হয়নি।

এমআর/টিএ  

মন্তব্য করুন