© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রলীগের আমলে ‘জুলাইয়ের ইমাম’ সাদিক কায়েম কোন পরিচয়ে হলে থাকতেন, প্রশ্ন অনিক রায়ের

শেয়ার করুন:
ছাত্রলীগের আমলে ‘জুলাইয়ের ইমাম’ সাদিক কায়েম কোন পরিচয়ে হলে থাকতেন, প্রশ্ন অনিক রায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
জুলাইয়ের অনেক ‘বড় ইমাম’ সাদিক কায়েম ছাত্রলীগের আমলে কি পরিচয়ে হলে থাকতেন বলে প্রশ্ন তুলেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) সংগঠক অনিক রায়। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে গিয়ে এ প্রশ্ন তুলেন তিনি।

অনিক রায় বলেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের ছেলেরা হলে থাকতে পারতো না, বাম সংগঠন যে কয়জন করে তাদের ছেলেরা ছাত্রলীগের আমলে শেষের দিকে আর হলে থাকতে পারতো না। কিন্তু মজার বিষয় গুপ্ত নামটা যেখান থেকে আসছে-ছাত্রশিবিরের লোকজন তো হলে থাকতো।
 
তিনি বলেন, তাদের সাদিক কায়েম এখন অনেক বড় জুলাইয়ের ইমাম তাকে নিয়মিত ছাত্রলীগের মিছিল করতে দেখা গেছে। ছাত্রলীগের মিছিলে স্লোগান দিতে দেখা গেছে। তার মানে তিনি হলে থাকতেন এবং বাকিরা হলে থাকতো-তা হলে কি পরিচয় তারা থাকতো, এটা খুবই গুরুত্বপূর্ণ।

কেএন/টিএ

মন্তব্য করুন