© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু

শেয়ার করুন:
ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সফল চিকিৎসা গ্রহণ করেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে একটি ছোট টিউমার ধরা পড়ে। পরে চিকিৎসকরা সেটি শনাক্ত করে চিকিৎসা সম্পন্ন করেন।

শুক্রবার প্রকাশিত তার বার্ষিক মেডিকেল রিপোর্টে এই তথ্য জানানো হয়। 

পরে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, চেকআপের সময়ই চিকিৎসকরা টিউমারটি শনাক্ত করে চিকিৎসা করেন, তবে বিষয়টি তখন প্রকাশ করা হয়নি। 

৭৬ বছর বয়সী ইসরায়েলি নেতা বলেছেন, ‘আমি এই খবর দুই মাস বিলম্বিত করে প্রকাশ করার অনুরোধ করেছিলাম। আমি চাইনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের চরম মুহূর্তে এই খবর প্রকাশ হোক। তিনি আরো বলেন, ‘ইসরায়েল বিরুদ্ধে আরো মিথ্যা যাতে না ছড়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৪ সালে তিনি প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন এবং এরপর থেকে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে টিউমার ধরা পড়ে।

তার মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সার ের জন্য তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। তবে রিপোর্ট বা নেতানিয়াহু কেউই জানাননি এই চিকিৎসা ঠিক কখন হয়েছে। 

হাদাসাহ হাসপাতালের অনকোলজি ইউনিটের পরিচালক আহরন পোপোভৎসার বলেন, নেতানিয়াহুর রোগটি প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছিল। তিনি আরো জানান, তার বয়সের পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার একটি সাধারণ রোগ। তিনি বলেন, ইমেজিং ও রক্ত পরীক্ষার ফল অনুযায়ী ধারণা করা হচ্ছে রোগটি এখন নিয়ন্ত্রণে বা নির্মূল হয়েছে।

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয় ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার সময়। তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার মৃত্যু নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভুয়া ছবি ও গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগগুলো খণ্ডন করতে ইসরায়েলি নেতা মার্চ মাসে জেরুজালেমের একটি ক্যাফে পরিদর্শনের নিজের একটি ভিডিও রেকর্ড করেন।


ইউটি/টিএ



মন্তব্য করুন