হাতিয়ায় ৩০০০ লিটার ডিজেলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত
০৪:০৮ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় ৩০০০ লিটার ডিজেলসহ মো. মহিউদ্দিন (৪৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর স্লুইসঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, অভিযানকালে মা-বাবার দোয়া বরফকলসংলগ্ন এলাকা থেকে মজুদকৃত ১৫টি ব্যারেলে মোট তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মহিউদ্দিনকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি/টিএ