© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন ২টি চন্দ্র খনিজ আবিষ্কারের ঘোষণা চীনের

শেয়ার করুন:
নতুন ২টি চন্দ্র খনিজ আবিষ্কারের ঘোষণা চীনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
চাঁদ থেকে আনা নমুনা বিশ্লেষণ করে নতুন দুটি খনিজের সন্ধান পেয়েছে চীন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানায়, চাং’ই-৫ মিশনের মাধ্যমে সংগৃহীত চাঁদের নমুনা থেকেই এই খনিজ দুটি শনাক্ত করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে এই মিশন পৃথিবীতে ফিরে আসে এবং প্রায় ১,৭৩১ গ্রাম চাঁদের মাটি নিয়ে আসে, যা ছিল চীনের প্রথম সংগৃহীত চন্দ্র নমুনা এবং ৪৪ বছর পর পৃথিবীতে আনা প্রথম চাঁদের নমুনা।

নতুন খনিজগুলোর নাম দেওয়া হয়েছে ম্যাগনেসিওচেঞ্জসাইট-(ওয়াই) এবং চেঞ্জসাইট-(সিই)। এর ফলে বিশ্বব্যাপী চাঁদে আবিষ্কৃত মোট খনিজের সংখ্যা বেড়ে দাঁড়াল আটটিতে।

এর আগে ২০২২ সালে চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো চাঁদে ‘চেঞ্জসাইট-(ওয়াই)’ নামের একটি খনিজ আবিষ্কার করেছিলেন।

চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে ২০২৬ সালের ‘স্পেস ডে অব চায়না’র উদ্বোধনী অনুষ্ঠানে সিএনএসএ জানায়, আন্তর্জাতিক মিনারেলজিক্যাল অ্যাসোসিয়েশনের নতুন খনিজ, নামকরণ ও শ্রেণিবিন্যাস কমিশন এই খনিজগুলোকে অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে চাং’ই-৪ প্রোবের মাধ্যমে চাঁদের অদৃশ্য অংশে প্রথমবারের মতো সফল অবতরণ করে ইতিহাস গড়ে চীন।

এমআর/টিএ  

মন্তব্য করুন