কী কারণে ‘গাদ্দার’ উপাধি পেলেন হরভজন সিং?
ছবি: সংগৃহীত
০৪:৫৮ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
দীর্ঘ ১৫ বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার বিজেপিতে যোগ দেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং। শুক্রবার ভাজ্জিসহ আরও ৬জন সংসদ সদস্য দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
বিক্ষোভকারীরা হরভজন সিংয়ের জলন্ধরের বাসভবনের দেওয়ালে কালো রংয়ে ‘গদ্দার’ অর্থাৎ বিশ্বাসঘাতক শব্দ লিখে ক্ষোভ প্রকাশ করেন।পাশাপাশি কয়েকজন কর্মী কালো কাপড়ে চোখ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
ঘটনার সময়ে হরভজন সিং বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।

২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন হরভজন সিং। শুক্রবার তিনি, রাঘব চাড্ডা, অশোক মিত্তল ও সন্দীপ পাঠক-সহ মোট সাতজন সাংসদের সঙ্গে আপ ত্যাগের ঘোষণা করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলত্যাগী সংসদ সদস্য ‘গদ্দার’ বলে আখ্যা দেন।
পরে সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা আপকে ভেঙেছেন। পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বসাঘাতকতা করার অভিযোগও আনেন।
এমআর/টিএ