© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিশ্বকাপে দেখা যাবে লামিন ইয়ামালের সবচেয়ে শক্তিশালী রূপ’

শেয়ার করুন:
‘বিশ্বকাপে দেখা যাবে লামিন ইয়ামালের সবচেয়ে শক্তিশালী রূপ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে লামিন ইয়ামালের সবচেয়ে শক্তিশালী রূপ এমনটাই বিশ্বাস কাতালান বস হ্যান্সি ফ্লিকের। তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর মঞ্চ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এদার মিলিতাও। একই শঙ্কা ঘিরে ধরেছে ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সকে। অন্যদিকে বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বি দাম নিয়ে হতাশা প্রকাশ করেছেন পেপ গার্দিওলা।

মাত্র ১৮ বছর বয়সেই লামিন ইয়ামালের অর্জনের ঝুলি বেশ ভারি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপকে সামনে রেখে স্প্যানিশ এই ওয়ান্ডারবয়ের ইনজুরি তৈরি করেছে অনিশ্চয়তা। তবে তাকে নিয়ে আশাবাদী বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

ফ্লিক বলেন, ইয়ামাল জানে এটা তার প্রথম বড় ইনজুরি। এখান থেকে তাকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি সে তার লক্ষ্যে স্থির আছে এবং বিশ্বকাপে দারুণভাবে ফিরবে। আমরা আরও শক্তিশালী ইয়ামালকে দেখব।

যেখানে ইয়ামাল ফেরার পথে, সেখানে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এদার মিলিতাও। বাঁ পায়ের মাংসপেশির ইনজুরির কারণে অস্ত্রোপচার করতে হবে রিয়াল তারকাকে। সেরে উঠতে সময় লাগবে অন্তত ৪ থেকে ৫ মাস।

ফলে কোচ কার্লো আনচেলত্তির রক্ষণভাগে বেড়েছে দুশ্চিন্তা।



ইনজুরির ধাক্কা লেগেছে ডাচ শিবিরেও। ইপিএলে বছরের প্রথম জয়ের স্বাদ পেলেও তা উদযাপন করতে পারেননি স্পার্স তারকা জাভি সিমন্স। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। এতে বিশ্বকাপ সামনে রেখে চিন্তায় পড়েছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান।

বিশ্বকাপকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন টিকিটের উচ্চ মূল্য ও যাতায়াত খরচ। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

গার্দিওলা বলেন, একটা সময় সমর্থকরা তাদের দলের খেলা দেখতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেত। তখন খরচটা সহনীয় ছিল। এখন সেটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। অবশ্যই স্পন্সর ও লাভের বিষয় আছে, তবে শেষ পর্যন্ত ফুটবল ভক্তদের জন্যই।

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফিফার টিকিটের দাম বৃদ্ধির নীতিতে বিশ্বকাপ এখন আর আগের মতো আনন্দ বয়ে আনছে না সমর্থকদের জন্য।

টিজে/টিকে 



মন্তব্য করুন