একনেকে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। বর্তমান সরকারে ২য় এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা তদন্ত করারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
একনেকের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববারের একনেক সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়৷
টিজে/টিকে