© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে দাঁড়িয়ে নেতার সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
সংসদে দাঁড়িয়ে নেতার সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সংসদে দাঁড়িয়ে সংসদ নেতার বিরোধিতা করতে চাই, সরকারের সমালোচনা করতে চাই। আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মত প্রকাশের কারণে এ পর্যন্ত ৯ জনকে বাসা থেকে তুলে আনা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না যেখানে দমনের রাজনীতি চলে।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিকভাবে কাউকে নির্মূল করার রাজনীতি আমরা চাই না। নির্মূল বা দমনের রাজনীতি করে কেউ লাভবান হতে পারবে না। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না।

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

এসএন 

মন্তব্য করুন