© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামলা করতে শাহবাগ থানায় জুবায়ের-মুসাদ্দিক

শেয়ার করুন:
মামলা করতে শাহবাগ থানায় জুবায়ের-মুসাদ্দিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
হামলায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর অন্য ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান তারা।

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এডিটেড ফটোকার্ড ছড়ানো নিয়ে শাহবাগ থানায় মামলা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবির নেতা। সেখানে তাকে সাহায্য করতে গেলে মুসাদ্দিক-এ বি জুবায়েরদের তাদের ওপর চড়াও হন ঢাবি ছাত্রদল নেতারা।

এক পর্যায়ে তাদের মারধর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।

এসএন 

মন্তব্য করুন