ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির বৈঠক
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
ওমান সফর শেষে পুনরায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের বার্তা সংস্থা ইরনা (IRNA) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওমান সফরের পর পাকিস্তানে এটি আরাগচির দ্বিতীয় সফর। এই সফরে তিনি ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠকটি সম্পন্ন করেন।
সূত্র: ডন
আইকে/টিএ