© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

শেয়ার করুন:
জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার প্রভাবশালী এই তিন নেতাকে দল থেকে বহিষ্কারের আদেশ দেয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে পদচ্যুত করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের অনুমোদনে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই আদেশ জারি করেন।

একই সাথে বহিষ্কৃত নেতাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন