© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৬ এপ্রিল) দিনভর হাজারীবাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ তিতাস (১৯), মোঃ রায়হান আকন (২২), মোঃ শাওন ব্যাপারী (২৫), মোঃ মোকলেসুর রহমান (৩৫), মোঃ কাওসার আলী (৩০), মোঃ রিয়াজ হোসেন (৩৮), মোঃ সুজাউল রানা (২৮), শেখ বোরহান উদ্দিন শাহ (১৯), মোঃ মুন্না মিয়া (৩৮), মোঃ জামাল (২৫), মোঃ নবী হোসেন (৩০), মোঃ আনোয়ার হোসেন (৪০), মোঃ ওমর ফারুক (৩৬), মোঃ সাইফুল ইসলাম (৩২), মোঃ রাসেল (২৮), মোঃ তানভীর আহম্মেদ রাহাত (২৩), মোঃ সুজন (৩২), মোঃ রিয়াজ উদ্দিন (৩২), মোঃ শহিদ (২০), মোঃ শামীম (২৫), মোঃ রাব্বি (২৫), মোঃ শামীম (৪২), মোঃ মুরাদ (২৭), মোঃ জীবন (৩০), মোঃ লাম সরদার (২০), মোঃ আরিফ (৩০), মোঃ জুয়েল রানা (২৮) ও মোঃ ফাহিম হোসেন (২৬)।

হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছিনতাই, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসকে/টিএ

মন্তব্য করুন