© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প প্রশাসনের একজনকে হত্যা করতে চাননি অ্যালেন!

শেয়ার করুন:
ট্রাম্প প্রশাসনের একজনকে হত্যা করতে চাননি অ্যালেন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৭ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তি হামলার ঠিক আগে পরিবারের কাছে একটি ‘অ্যান্টি-ট্রাম্প’ ম্যানিফেস্টো পাঠিয়েছিলেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, অভিযুক্ত টমাস অ্যালেন ওই ম্যানিফেস্টোতে উল্লেখ করেন, তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিফেস্টোতে অ্যালেন লেখেন, ‘মিস্টার (এফবিআই প্রধান কাশ) প্যাটেল ছাড়া ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তা আমার লক্ষ্য।’ তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজনে সিক্রেট সার্ভিস সদস্যদের টার্গেট করা হতে পারে, তবে সম্ভব হলে প্রাণঘাতী নয় এমনভাবে তাদের নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন।

ম্যানিফেস্টোতে তিনি দাবি করেন, হোটেলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি ছিল। তার ভাষায়, ‘আমি একাধিক অস্ত্র নিয়ে ঢুকলাম, কিন্তু কেউ আমাকে হুমকি হিসেবে বিবেচনাই করেনি।’ তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী মূলত বিক্ষোভকারী ও আগত অতিথিদের দিকেই বেশি মনোযোগী ছিল।

অ্যালেন আরও লিখেছেন, হোটেল কর্মী, অতিথি, ক্যাপিটল পুলিশ বা ন্যাশনাল গার্ড তার লক্ষ্য নয়। হতাহতের সংখ্যা কম রাখতে তিনি নির্দিষ্ট ধরনের গুলি ব্যবহার করার কথাও উল্লেখ করেন।

ম্যানিফেস্টোতে অভিযুক্ত বন্দুকধারী অ্যালেন লিখেছেন বলে দাবি করা হয়, ‘আমি আর কোনোভাবেই একজন পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতককে তার অপরাধে আমার হাত রক্তাক্ত করতে দিতে রাজি নই।’ তবে বাক্যগঠনের দিক থেকে স্পষ্ট নয়, তিনি এই মন্তব্যে সরাসরি ট্রাম্পকেই ইঙ্গিত করেছেন কি না।

এসকে/টিএ

মন্তব্য করুন