© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

শেয়ার করুন:
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। তার দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে যোগ দিবেন তিনি। আরাগচি জানিয়েছেন, তিনি সের্গেই লাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এই বৈঠকের মূল লক্ষ্য, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় সাধন এবং যৌথ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। রবিবার মস্কোতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক পোস্টে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার মধ্যে, আরাগচি তার বিদেশ সফরের অংশ হিসেবে সোমবার পুতিনের সঙ্গে দেখা করবেন। এর আগে তিনি রবিবার পাকিস্তান ও ওমানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলাকালে রাশিয়া ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করছে। রাশিয়া প্রস্তাব দিয়েছে, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রেখে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করতে পারে।

রাষ্ট্রদূত জালালি বলেন, ইরান ও রাশিয়া একসঙ্গে কাজ করছে এবং তারা এমন একটি বিশ্ব চায় যেখানে পশ্চিমা দেশগুলোর একক প্রভাব থাকবে না।

এমআর/টিএ  

মন্তব্য করুন